
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদের হল রুম কিন্নরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ তৌফিক ইমাম।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাদ্দেক মেহেদী ইমাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিও প্রতিনিধি ও সমাজের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এসময় জন অংশগ্রহণ করেন।
আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ মাহবুব হাসান ও সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন, ও
এনজিও প্রতিনিধি বিজয় মারমা, সংক্ষিপ্ত বক্তব্য করেন।
পর্যালোচনা ও মূল্যায়ন
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রয়োজনীয় প্রচারণা জোরদার, জনগণের ভোটদানের অধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল
ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
