
- শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এক আনন্দঘন পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ আমিনুল ইসলাম (সাজু)-এর ব্যক্তিগত উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে
ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এলাকায় সন্তান আমাদের গর্ব”—এই শ্লোগানকে সামনে রেখে নূরানী মাদ্রাসা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ে তুলতে এ
ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরানী মাদ্রাসার সভাপতি ও সেক্রেটারি জাফর আহমেদ স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন ডালিম, রফিকসহ স্থানীয় ইমামগণ ও মুরব্বিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে মাদ্রাসার পক্ষ থেকে সম্মিলিতভাবে মোঃ আমিনুল ইসলাম (সাজু)-কে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
