
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় হা ও না
ভোটারদের ভোট প্রদানে নিশ্চিত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ উপলক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন যৌথভাবেবিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তারা ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণভোটে হা অথবা না—যে কোনো একটি ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের মতামত প্রকাশ করার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল ভোটারের ১০০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বরইছড়ি সদর এলাকায় প্রদত্ত বক্তব্যে বক্তারা আরও বলেন, ভোট প্রদান একটি গোপন ও নিরাপদ প্রক্রিয়া। এতে কোনো ধরনের ভয়ভীতি বা বাধা নেই। সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এই উদ্যোগের মাধ্যমে কাপ্তাই উপজেলায় ভোটার উপস্থিতি শতভাগ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত কর,
