
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কাপ্তাই উপজেলায় নির্বাচনী কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ কাপ্তাই উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব দিলদার হোসেন, জাফর আহমদ স্বপন, আনিস রহমান কেপিএম, জাকির হোসেন কেপিএম, খান সাহেব কেপিএম, এক নারী নেত্রী (কেপিএম)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ছিল তনু সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
