
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা।
২৪ জানুয়ারি শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
১১নং মরিচা ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে নাগরগঞ্জ স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন,
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই।
এ সময় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিতিতে উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখরিত এ জনসভা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
