
দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা স্কুলগাড়ি দুর্ঘটনায় আহত মো. হাসেম তালুকদারের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন করুণ মুহূর্তে মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন মিসেস সৈয়দ ইসমাইল হোসেন নিজামী।
আজ নির্বাচনী প্রচার–প্রচারণার অংশ হিসেবে তিনি শিলছড়ির হাজীরটেক এলাকায় আহত মো. হাসেম তালুকদারের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন। এলাকাবাসীর কাছে সুপরিচিত এই রোগীর অবস্থা দেখে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং রোগীকে
বিভিন্নভাবে সাহস ও মানসিক শক্তি জোগান।
এ সময় তিনি রোগীর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন এবং বলেন, “ইনশাআল্লাহ ভালো হবে। যেকোনো সমস্যায় আমরা সবাই একসাথে আছি, একসাথে কাজ করব।”
পাশাপাশি তিনি রোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। রোগীর বড় মেয়ে ও ছোট মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের সার্বিক অবস্থা, ভালো-মন্দ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে খোঁজখবর নেন এবং কৌশল বিনিময় করেন।
মানবিকতার পাশাপাশি তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পাশে থেকে মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই রাজনীতির মূল উদ্দেশ্য।
এলাকাবাসী মিসেস সৈয়দ ইসমাইল হোসেন নিজামীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
