
“ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” শ্লোগানকে সামনে রেখে রংপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রংপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মনিমুন আকতার, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হামিদ, রংপুর বধির সংঘের সভাপতি রশিদুল সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা ও ইশারা ভাষার উপর কথা বলেন জিনিয়া পারভীন। এ ছাড়াও প্রতিবন্ধী সঙ্গীতাঙ্গনের শংকর বাবু, ওমর ফারুক ও ফাতেমা আলোচনায় অংশ নেয়।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা বাংলাদেশের নাগরিক। প্রতিবন্ধী শিশুরা তাদের ভাষা বোঝাতে অক্ষম অনেক সময় তাদের বাবা-মারাও তাদের কথা বুঝতে পারেন না। তারা কোনোভাবে নির্যাতিত হলেও তারা তা প্রকাশ করতে পারেনা তাই ন্যার্য্য বিচারও পায়না। বর্তমানে তারা শিক্ষার মাধ্যমে সক্ষম হলেও অনেক সময় অবহেলিত থেকে যায়। তাই তাদের প্রতি সকলের আন্তরিক হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ রংপুরের প্রতিবন্ধী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
রংপুর অফিস
০১৭২৬৭৬০১৮৯
