
নির্বাচন পর্যবেক্ষণে রেমিটেন্স যোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদ করেছেন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক এডভোকেট এ এম এম ইসা l
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সদস্যসচিব এম এ রউফ এক বিবৃতিতে বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আবেদন করি যে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণে পাঠানোর জন্য আবেদন করেছিলাম প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন, প্রধানবিচারপতি এবং নির্বাচন মন্ত্রণালয়ের সচিবের বরাবরে কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সংশ্লিষ্ট কারও নিকট হইতে সন্তোষজনক কোন উত্তর আমরা পাইনি. এতে আমরা 195 টি দেশের রেমিটেন্স যুদ্ধারা মর্মাহত হয়েছি l এটা আমাদের সাথে বিমাতা সুলভ ব্যবহার l আমরা রেমিটেন্স যোদ্ধারা বরাবরে ন্যায় এবারও অবমূল্যায়িত
হয়েছি, আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অধিকারকে করুণা মনে করবেন না, এখন বাংলাদেশের প্রধান চালিকাশক্তি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, আপনারা অবশ্যই বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলবেন এটাই আমরা ১৯৫ দেশের রেমিট্যান্স যুদ্ধারা আশা করি l অনতিবিলম্বে, দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের ঐতিহাসিক ছয় দফা দাবি মেনে নিন, অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন l আমাদের রেমিটেন্স বন্ধ করার কারণেই জুলাই গণঅদ্যুত্থান সম্ভব হয়েছিল এটা ভুলে গেলে আপনারা অবশ্যই বড় একটি ভুল করবেন l
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক এডভোকেট এ এম এম ইসা l সদস্যসচিব এম এ রউফ (Qater)
