
আসন্ন রাঙামাটি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন কাপ্তাই উপজেলার বাসিন্দা অজিত তঞ্চঙ্গ্যা। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই রাজনৈতিক কর্মী উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির কথা জানিয়েছেন।
অজিত তঞ্চঙ্গ্যা জানান, পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দিতে চান। বিশেষ করে দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে তিনি তাঁর প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
রাজনৈতিক জীবনের বিষয়ে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দীর্ঘ এই পথচলায় তিনি দলীয় নানা দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন। দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে বহু
প্রতিকূলতা, নির্যাতন ও ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় থেকে শুরু করে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন সময়কাল পর্যন্ত তিনি মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন। বিভিন্ন নির্বাচনে দলীয়
প্রার্থীদের পক্ষে সাংগঠনিক ও সহযোগিতা করেছেন বলেও তিনি দাবি করেন।
অজিত তঞ্চঙ্গ্যা বলেন, “জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি নির্বাচিত হলে সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও উন্নয়নমুখী পরিষদ গড়ে তুলতে চাই।”
এলাকাবাসীর একাংশ জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক উদ্যোগ, সহযোগিতা ও সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন। ফলে তাঁকে জেলা পরিষদের সদস্য হিসেবে আশা করি।
আসন্ন নির্বাচনে অজিত তঞ্চঙ্গ্যা রাঙামাটিবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা।
