
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কৃষক আব্দুস সাত্তারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পরদিনই ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন, নগদ ৬০০০/- টাকা, কম্বল ও শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ (৮ মার্চ ২০০৬) রবিবার দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আব্দুস সাত্তারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান উজ্জ্বল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিও মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রবিন, আতিক আনিসুর রহমান বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
