
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া ৩ নম্বর ওয়ার্ডে সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ পরিচালনার জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আবুল কালামকে সভাপতি, মাওলানা রহমতউল্লাহ ও শামসুল আলমকে সহ-সভাপতি এবং মাওলানা আবুল বাশার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আবু তাহেরকে সহকারী সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— আহসানুল্লাহ (ক্যাশিয়ার), সাইদুল ইসলাম (সহ-ক্যাশিয়ার), আবু ছৈয়দ (প্রচার সম্পাদক)। সরকারি নিয়ম অনুযায়ী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল আজিজ (১নং সদস্য) ও মাওলানা আব্দুল মজিদ (২নং সদস্য)।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্টার হাবিবুল্লাহ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল খলিল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। বক্তারা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম জোরদার এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির সদস্যরা মসজিদের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
