
ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে ইউনিয়নের দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা বি এ ডি সি সহকারী প্রকৌশলী কর্মকর্তা আসাফুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বাঙ্গালা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বি এ ডি সি সহকারী প্রকৌশলী
আসাফুজ্জামান বলেন, সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষেরা ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত
