
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৫নং অর্জুনতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও বিসমিল্লাহ্ গ্রুপ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ সহিদ উল্ল্যাহ।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টায় ছিলোনিয়া বাজারে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ২’শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপহার পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার আবেগ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করা উচিত। লায়ন সহিদ উল্ল্যাহ’র এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শাহাদাত হোসেন খান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম বাবুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভূঁইয়া, সাবেক সভাপতি মোশারফ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মীরু, ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রাজু, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আজাদ ভূঁইয়া সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন মোহাম্মদ সহিদ উল্ল্যাহ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাঁর এই উদ্যোগ ঈদের আনন্দকে আরো অর্থবহ করে তুলেছে।
উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করেছে এবং তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশা করেন।
মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়-সেনবাগে লায়ন সহিদ উল্ল্যাহ’র এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি ইতোমধ্যেই প্রশংসায় ভাসছে।
