
লাহিড়ী তরুণ প্রজন্মের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী, কৃতি সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ রবিবার (২২ মার্চ ২০২৬) লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আবু হায়াৎ নুরুন্নবী, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঠাকুরগাঁও জেলা শাখা।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফইজুল ইসলাম (হিরু), সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখা ও গল্লাধিকারী, গ্রীন ফিল্ড ট্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিল্লুর রহমান, প্রধান শিক্ষক, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঞা মোঃ হাবিবুল্লাহ বাবু, সভাপতি, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপি; মোঃ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপি; মোঃ তৌফিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক, কৃষক দল, ঠাকুরগাঁও জেলা শাখা; মোঃ সেলিম জাভেদ বাদল, সদস্য, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি; মোঃ আরফান আলী, সাংগঠনিক সম্পাদক, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপি; মাসুদ রানা, সভাপতি, লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রদল; মীর মোঃ রাজিউর রহমান (আসাদ), সাবেক সহ-সভাপতি, বিএনপি, বালিয়াডাঙ্গী উপজেলা; মোঃ শাহিন আকতার, সাধারণ সম্পাদক, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপি; এ্যাড. কামরুল হাসান, সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা; মোঃ সেলিম জাভেদ, সভাপতি, ৩ নং ধনতলা ইউনিয়ন বিএনপি; মোঃ আব্দুস সালাম জুয়েল, সদস্য সচিব, বালিয়াডাঙ্গী উপজেলা যুবদল এবং মোঃ হুমায়ন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাশফিয়া সালাম নির্ঝর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ; মীর আব্বাস আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মেঘনা ব্যাংক পিএলসি; মোঃ আব্দুস সবুর রানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইস্টার্ন ব্যাংক পিএলসি; মোঃ তরিকুল ইসলাম, এসপিও, জনতা ব্যাংক পিএলসি; এ্যাড. জাহিদ ইকবাল, সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা); ব্যারিস্টার মোঃ মাহামুদুর রহমান সোহেল; মোঃ বেলাল উদ্দীন, প্রভাষক, লাহিড়ী ডিগ্রি কলেজ; জাহিদ আনোয়ার রাসেল, অপারেশন ম্যানেজার, ইউসিবি ব্যাংক পিএলসি; ডা. বিশ্বজিৎ বর্মন, ধনতলা মেডিকেল রিলিফ অ্যান্ড হাসপাতাল; মোঃ আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার, সোনালী ব্যাংক পিএলসি; ডা. মিঠুন চন্দ্র দেবনাথ, এমডি (কার্ডিওলজি), রাজশাহী মেডিকেল কলেজ এবং আসাদুল্লাহ আল রোমান, সহকারী শিক্ষক, রালিয়া বেলসারা দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানের শুরুতে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে আনন্দঘন সময় উপভোগ করেন। পরে এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ ও অনিক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়মা শর্মি ও আল ফারাবী বিভোর।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
