
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের মহিলা নেত্রী সালেহা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা ওয়ার্ডের তৃতীয় তলায় ৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকালে কাপ্তাই উপজেলা মহিলা নেত্রী পারুল আক্তার হাসপাতালে গিয়ে অসুস্থ সালেহা বেগমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বক্তব্য রাখেন যেন দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবার কাছে নেত্রীর জন্য সালেহা জন্য ভালো ভাবে সুস্থতা হয় যেন এবং সবার কাছে দোয়া জানায়।
এর আগে আরও দেখতে যান শিলছড়ি এলাকার রফিক, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি ডালিম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি রাজু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে সালেহা বেগমের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় সালেহা বেগম উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বলেন, বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। তিনি সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সালেহা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তার অসুস্থতার খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
