
পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, ক্লিনিক, ওষুধ দোকান মালিকগন দালালমুক্ত পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ বিষয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা সুলতানা নীলার উদ্দ্যোগে ও সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে “বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও দালালমুক্ত পরিবেশ চিকিৎসা সেবা নিশ্চিতকরণ” শীর্ষক এক জরুরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বেড়া পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা সহকারি কমিশনা (ভূমি) নুরেন মায়িশা খান, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র সরকার।
সভায় উপস্থিত মেডিকেল অফিসার, নার্স, বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, ওষুধ দোকান ও ক্লিনিক মালিকগণ আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যদেন।সভায বেড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিউল আযম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
