
:
রাঙামাটির কাপ্তাই উপজেলা-এ কর্ণফুলী নদীর জেলেদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলদার হোসেন, সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ; শেখ মোঃ এরশাদ বিন শহিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কাপ্তাই; টিপু সুলতান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রাঙামাটি সদর এবং বিমল জ্যোতি চাকমা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, কাপ্তাইসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ কর্মসূচিতে কর্ণফুলী নদীর জেলে সম্প্রদায় থেকে বাছাই করা মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলেদের আধুনিক মৎস্য আহরণ পদ্ধতি, মাছ সংরক্ষণ, জলজ সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হবে।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জেলেদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্ণফুলী নদীর জলজ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
