
ঢাকা | ১০ এপ্রিল ২০২৬:
বাংলা, বিহার ও উড়িষ্যার দেশপ্রেমী শাসক নবাব আলিবর্দী খান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর শাসনামলের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ উপলক্ষে “দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং সদস্য সচিব এম এ রউফ (কাতার) এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলার নবাবী আমলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এখন সময়ের দাবি। তারা উল্লেখ করেন, দেশি-বিদেশি চক্রান্তের কারণে একসময় বাংলার স্বাধীনতা ব্যাহত হয় এবং জাতিকে দীর্ঘ প্রায় ২০০ বছর পরাধীনতার গ্লানি বহন করতে হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সময়েও বাংলাদেশ নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্রের মুখোমুখি। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতিকে বিভাজনের নীতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দেশপ্রেম, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, তবে আমরা সবাই দেশবন্ধু। আসুন, ব্যক্তিগত বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কাজ করি।”
তারা দেশের সর্বস্তরের জনগণকে নবাব আলিবর্দী খানকে স্মরণ করার পাশাপাশি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দেশপ্রেমিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার অনুরোধ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিদাতা:
অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
“দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদ
এম এ রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি
সহ-উদ্যোক্তা ও সমর্থকবৃন্দ:
ইউরোপ, যুক্তরাজ্য, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া ও বাংলাদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সংগঠনের অসংখ্য আহ্বায়ক, সদস্য ও নেতৃবৃন্দ এই স্মরণসভা ও বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
