
পাবনা জজকোর্টে নবাগত আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন অ্যাডভোকেট রাশেদ আলী সোহেল। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে রাশেদ আলী সোহেল বলেন, তার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবার। তিনি বলেন, “বাবা বটগাছের মতো আগলে রেখেছেন বলেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। জীবনের কঠিন পথ সহজ হয়েছে বাবার কারণেই।” এ সময় তিনি তার বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।
তিনি আরও বলেন, আইন পেশায় যুক্ত হয়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। “আইনের শাসন ও মানুষের জয়ই আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।
নবাগত এই আইনজীবীর এমন অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করবেন।
