
:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদে উলফত আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে অসুস্থ অবস্থায় থাকা যুবককে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে মারা যায়। তিনি রুসুল্লাবাদ ইউনিয়নের বড় শিকানিকা গ্রামের সরদার বাড়ীর ওমান প্রবাসী জিলানী মিয়ার ছেলে রিফাত মিয়া (১৮)।
পরিবারের দাবি, রিফাত মিয়া ছোট বেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পান। বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। এও জানা যায়, সে একজন লোকাল ইলেক্ট্রিশিয়ান। গতকাল রুসুল্লাবাদ বাজার থেকে গিয়ে আর ফিরেনি। পরে তাকে বিদ্যালয়ের মাঠে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয়রা তার পরিবারকে খবর দিলে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আছে। সেখান থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
