
পাবনা জেলা বার সমিতির বিজ্ঞ আইনজীবী আকির শিকদার (পান্না)-এর আইন পেশায় সফলতার ৩৩ বছর পদার্পণ উপলক্ষে এক জমকালো সংবর্ধনা ও প্রীতিভোজ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সমমনা আইনজীবী সম্মিলিত ঐক্য পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা বারের সম্পাদক বিজ্ঞ আইনজীবী মলয় কুমার দাস রয়-এর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম রঞ্জু বিশ্বাস, মতিয়ার রহমান বাহেজ, মঞ্জুরুল আলম বিশ্বাস, সাখাওয়াত হোসেন সোহেল এবং রকিবুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে সিনিয়র ও কনিষ্ঠ আইনজীবীদের এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা আকির শিকদার (পান্নার) দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং আইন অঙ্গনে তার সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। সংবর্ধিত অতিথি হিসেবে আকির শিকদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মির্জা আজিজ, অ্যাডভোকেট আরশেদ আলম, অ্যাডভোকেট সরোয়ার হোসেন জুয়েল, অ্যাডভোকেট তারিকসহ প্রায় তিন শতাধিক বিজ্ঞ আইনজীবী।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন এবং অ্যাডভোকেট রিটন। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
