
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ নিয়ে উপজেলা প্রশাসন ও সিএনজি মালিক/চালক সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১১টা ৩৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিএনজি চালক সমিতির সভাপতি আকবর হোসেন খান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অসক্ষয় মারমা সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকসহ প্রায় ২০-২২ জন।
সভায় সিএনজি চালকরা জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে ভাড়া সমন্বয়ের দাবি জানান। তারা উল্লেখ করেন, পূর্বে প্রতি লিটার গ্যাসের দাম ছিল ৫৮ টাকা ৮৩ পয়সা এবং অকটেনের দাম ছিল ১২০ টাকা। বর্তমানে গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ৬৩ পয়সা এবং অকটেনের দাম ১৪০ টাকা হওয়ায় দূরত্ব অনুযায়ী ভাড়া বৃদ্ধি প্রয়োজন বলে মত দেন তারা।
তবে উপজেলা নির্ব
