
পাবনার বেড়া পানি উন্নয়ন বিবাগের তত্বাবধানে এক দশমিক পাঁচ কিলোমিটার খাল পূণঃখনন কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ, কে, এম সেলিম রেজা হাবিব।
বুধবার (৬ মে) দুপুর ২টার সময় বেড়া উপজেলার পায়না তেঘরী হয়ে জগন্নাথপুর পর্যন্ত এক দশমিক পাঁচ কিলোমিটার মজা খাল পুণঃখনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আবারো এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিজমির বৃষ্টির পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়বে।
বেড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বেড়া পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো) তত্বাবধানে প্রায় এক দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং বেড দুই দশমিক ৫ মিটার প্রশস্ত খাল পূণঃখনন করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লাখ ২৬ হাজার টাকা। আগামী ২৫ জুনের মধ্যে এ কাজ শেষ হবে।
এই পূণঃখনন কাজ শেষ হলে প্রায় ৭০০ হেক্টর জমি নিষ্কাশনের সুবিধা পাবে বলে বেড়া পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ হায়দার আলী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড পাবনা সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সুধাংশু কুমার সরকার, বেড়া পানি উন্নয়ন বিভাগের নিবাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম
বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, উপজেলা বিএনপির সাবেক সাধারন সাধারণ সম্পাদক, মোঃ রইজ উদ্দিন আহমেদ প্রমুখ।
