
গত ২৯ মে চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ৩ শতাধীক শিক্ষার্থীদের উদ্যোগে অ্যালামনাই এ্যাসোসিয়েশন এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালযের পরিচালক ও বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আনিছুর রহমান (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন-পাবনা জেলার চাটমোহর উপজেলার কৃতি সন্তান ইঞ্জিঃ আবুল হোসেন, (পিএ প্রফেশনাল ইঞ্জিনিয়ার অবঃ) মাতারবাড়ী প্রকল্প। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী শাহজাহান আলী (অবঃ), কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মওলা, সাবেক শিক্ষক নূর মোহাম্মদ মাষ্টার, শিক্ষার্থী ও লিডিং এগ্রো লি: এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মীর আক্তার লিঃ এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখলাছ উদ্দিন। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর আবু বকর (অব.), অধ্যাপক মোঃ তোরাব আলী (অব.), মোঃ ছাইফুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক বিসিআইসি ঢাকা, ইঞ্জিঃ মোঃমনিরুল ইসলাম, সভাপতি বৃহত্তর ধানুয়াঘাটা ঢাকাস্থ সোসাইটি ঢাকা, মোঃ লিয়াকত আলী বাচ্চু, (অব.) পেক্ষার পাবনা জজ কোর্ট পাবনা, মোঃ শহিদুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা, মোঃ রেজাউল করিম সুপারিনটেনডেন্ট, টেব্রুটাইল
ভোকেশনাল ইনস্টিটিউট, ঈশ্বরদী অতিরিক্ত দায়িত্ব সহকারী পরিচালক, শোঃ আঃ গফুর, প্রধান শিক্ষক, ঝবঝবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ ফরিদ হোসেন, সিঃ এক্সিকিউটিভ অফিসার
এনআরবিসি ব্যাংক, গুলশান, ঢাকা মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-মহাব্যবস্থাপক নৈা-পরিবহন মন্ত্রনালয়, ডাঃ মোঃ মাহফুজুর রহমান, (বিসিএস স্বাস্থ্য) পাবনা জেনারেল হাসপাতাল, মোঃ আবুল কালাম আজাদ, প্রভাষক ইউনুছ আলী মহাবিদ্যালয় ধানুয়াঘাটা, মোঃ রেজাউল করিম, শিক্ষক, শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়, মোঃ হাবিবুল্লাহ ও মোঃ শিমুল আহম্মেদ সংগঠক শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন, ব্যবসায়ী মোঃ ইব্রাহিম হোসেন লালন, প্রমুখ। শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের, সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এ্যাসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মূলক প্রতিষ্ঠান গঠনে বক্তারা ভূয়সী প্রসংসা করেন। বক্তারা আশা করেন, গঠিত অ্যালামনাই এ্যাসোসিয়েশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের পাশা-পাশি এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে এবং সামাজিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক তিনজন শিক্ষক যথাক্রমে- আলহাজ মোঃ নূরুল ইসলাম বাচ্চু,
আলহাজ মোঃ ছগির উদ্দিন ও আলহাজ নূর মোহাম্মদকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। অত্র এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য সাবেক শিক্ষার্থী মো: ফরহাদ হোসেন অথিতিদের নিকট হতে একটি এ্যাম্বুলেন্স দেওয়ার অনুরোধ করলে, অথিতি বৃন্দ ও অ্যালামনাই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ্যাম্বুলেন্স দেওয়া সহ এলাকার মানুষের সকল সহযোগিতার বিষয়ে
প্রতিশ্রুতি দেন। সভায় অ্যালামনাই এ্যাসোসিয়েশন এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে সাবেক শিক্ষার্থী ও লিডিং এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো: নূরুল ইসলাম কে সভাপতি, মীর আক্তার লিঃ এর
প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখলাছ উদ্দিন কে সিঃ সহ-সভাপতি মোঃ ছাইফুল ইসলাম উপ-মহাব্যবস্থাপক বিসিআইসি ঢাকাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা দেওয়া হয়। অনুষ্ঠনটি পরিচালনা করেন মো: ফরহাদ হোসেন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে অংশ গ্রহনকৃত সকল ব্যক্তিই এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
