
আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে পাবনা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট পাবনা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
পীরে তরিকত আলহাজ্ব হযরত নূর মুহাম্মদ আজাদ খান চিশতী (মাঃ জেঃ আঃ)-এর আহ্বানে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক মোজাহেদী পরিচালনা করেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুফতি রিয়াজ উদ্দীন সালেহী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে পীরে তরিকত হযরত নূর মুহাম্মদ আজাদ খান চিশতী (মাঃ জেঃ আঃ)-কে প্রধান করে কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম প্রধান হিসেবে মনোনীত হয়েছেন পীরে তরিকত হাসান রেজা তাপস শাহ ওয়ারেছিয়া, মাওলানা স্বাদ উদ্দীন শাহিন ওয়ারেছী এবং মুফতি রিয়াজ উদ্দীন সালেহী। সদস্য সচিব করা হয়েছে আলহাজ্ব মাওলানা এম.এম. বারী সিদ্দিকী বিন রিয়াজীকে।
যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আব্দুল মাজেদ খান ও মাওলানা আসাদুল্লাহ আনসারী।
কমিটির সদস্যরা হলেন— মাওলানা আব্দুল হাকিম বেলালী, মাওলানা মুজিবর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল কাদের মোজাহিদী, ক্বারী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, মো. মনি চিশতী, পীরজাদা মাওলানা কাইমুজ্জামান, মুহাম্মদ শেখ শাজাহান শিরাজী, মাওলানা আফজাল হোসেন মাহমুদী, মাওলানা মোকলেছুর রহমান, মো. মোকারম হোসেন আল চিশতী, মুহাম্মদ ফজলে এলাহী আল চিশতী, হাফেজ আশাফুল আলম আমিনপুরী এবং মো. সফিকুল ইসলাম চিশতী।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, জেলার বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আসন্ন জেলা কাউন্সিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
