
পাবনা সদর থানার এসআই মো. আরিফুল ইসলাম ও এএসআই সবুজ সাহার নেতৃত্বে রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পাবনা সদর থানায় কর্মরত এসআই আরিফুল ইসলাম ও এএসআই সবুজ সাহা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ জানায়, নবাগত পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং পাবনা সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
