
পাবনা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিমন্ত্রী তার বক্তব্যে প্রয়াত পিতার স্মৃতিচারণ করেন এবং পাবনার মানুষের প্রতি তার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন। তিনি বলেন, সমাজকল্যাণ ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় স্থানীয় উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
