
পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় একদল তরুণ নিজেদের জমানো টাকায় অর্ধশত অসচ্ছল মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে এলাকার আলহাজ আব্দুল মাসুদ লালের বাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক এবিএম ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবিরুল হাসান বাচ্চু। তিনি বলেন, এলাকার তরুণরা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এবং সবার জন্য অনুকরণীয়। এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। তিনি এই উদ্যোগের সঙ্গে যুক্ত সকল তরুণের জন্য দোয়া করেন।
“লিভিং উইথ পারপাস” নামের সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আলী ইমরান, লুৎফর রাসেল, সজীব বিশ্বাস, রাজিব, উৎসব বিশ্বাস, রিফাত, রনি মামুন, শুভ, উপন্যাস, রাজিয়া সুলতানা, রূপা ও আবু সাইয়িদসহ এলাকার তরুণরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
