
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
