
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কাপ্তাই উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে রাঙামাটি–২৯৯
পার্বত্য আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ স্টেডিয়াম মাঠে এ
জনসভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কর্নেল (অব.) মনীশ দেওয়ান, সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সেল;
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি;
সাইফুল ইসলাম প্রকাশ ভুট্টো, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি;
অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি;
মো. দিলদার হোসেন, যুগ্ম সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি;
মো. সাইফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি এবং
মো. ইকরাম হোসেন বেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি।
এছাড়াও কাপ্তাই উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে
বিপুলসংখ্যক নারী-পুরুষ জনসভায় অংশগ্রহণ করেন। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,
“আমি নির্বাচিত হলে কাপ্তাই উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তর করব। পাহাড়ি ও বাঙালি—সব জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে উন্নয়ন নিশ্চিত করা হবে। কোনো প্রকার জাতিগত বিভেদ থাকবে না।”
তিনি কাপ্তাই উপজেলাকে মৌজা ঘোষণার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দেন।
অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে বিএনপিতে যোগদান
জনসভা শেষে একই মঞ্চে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপরপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী অজিত কুমার তনচংগ্যা ফুলের তোড়া প্রদান করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন।
এ সময় অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে তনচংগ্যা সম্প্রদায়ের প্রায় ৮০ জন নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেন, যা জনসভায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান আনন্দের সাথে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন। উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নবাগতদের উষ্ণ অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন,
“বিএনপি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের দল। অজিত কুমার তনচংগ্যার মতো সচেতন ও সমাজসেবী ব্যক্তির নেতৃত্বে বিপুলসংখ্যক মানুষের যোগদানে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হলো।”
যোগদান অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও
গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে নবাগত সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
