
পাবনা প্রতিনিধি
পাবনা-৩ আসনের অন্তর্গত চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় ঐকজোটের এমপি পদপ্রার্থী মাওলানা আজগার আলীর পক্ষে ব্যাপক ও জোরালো নির্বাচন প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কপথে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় হান্ডিয়াল ইউনিয়ন সরগরম হয়ে ওঠে। জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ঐকজোটভুক্ত দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন।
“দেশ আজ চরম সংকটে নিমজ্জিত। ভোটাধিকার হরণ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ১০ দলীয় ঐকজোট রাজপথে নেমেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য।”
, হান্ডিয়াল ইউনিয়ন দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণ যদি এই নির্বাচনে ১০ দলীয় ঐকজোটকে বিজয়ী করে, তাহলে এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখা হবে।
পথসভায় নেতারা বলেন, এই নির্বাচন কোনো দলীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। তারা জনগণকে ভয়ভীতি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোট কারচুপি ও অনিয়মের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রচারণায় হান্ডিয়াল ইউনিয়ন ও চাটমোহর উপজেলার জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় ঐকজোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
