
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকা ও ইসলাম ট্রেডার্স এর কালিগঞ্জের পরিবেশক শ্রী ভাগীরাথ ঘোষের বড় ভাই নিতাই চন্দ্র ঘোষ (প্রাক্তন সিনিয়র ড্রাইভার) কালিগঞ্জ সড়ক পরিবহন ইউনিয়নের সিনিয়র সদস্য স্বর্গীয় নিতাই চন্দ্র ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।৩রা এপ্রিল ২০২৬ শুক্রবার বেলা বারোটায় কালীগঞ্জ উপজেলার সাতপুর গ্রামস্থ নিজের বাড়িতে উক্ত শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রসঙ্গত নিতাই চন্দ্র ঘোষ গত ১৪ ই মার্চ তার নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় পরলোক গমন করে। তার বড় পুত্র বাবু স্বপন কুমার ঘোষ খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও তার একমাত্র ভাই দৈনিক দৃষ্টিপাত পত্রিকা ও ইসলাম ট্রেডার্স এর কালিগঞ্জ পরিবেশক শ্রী ভগিরথ ঘোষের ব্যবস্থাপনায় সনাতন ধর্মের রেওয়াজ অনুযায়ী সুবিধামত সময়ে ১৮তম দিনে সনাতন ধর্মের পুরাহিত ব্রাহ্মণ-ন্যাপন চক্রবর্তীর অধীনে উক্ত শ্রাদ্ধ অনুষ্ঠানে স্বর্গীয় নিতাই চন্দ্র ঘোষ এর পরিবার বর্গ, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সমন্বয়ে প্রায় পাঁচশত মানুষের উপস্থিতিতে দুপুরে মধ্যাহ্নভোজ সহ সন্ধ্যা হতে রাবায়ণ কীর্তন পরিবেশন শেষ স্বর্গীয় নিতাই চন্দ্র ঘোষ যাহাতে ওপারে সৃষ্টিকর্তা যেন ভালো রাখে সে বিষয়ে সনাতন ধর্মের সকলের উপস্থিতিতে তাদের ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী কায়মনে বিশেষ প্রার্থনায় মিলিত হয়।উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি বাবু স্বপন কুমার ঘোষ,বাবু প্রদীপ পাল,সুশান্ত ঘোষ,দৈনিক দৃষ্টিপাত পরিবারের পক্ষ হতে কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম, উপজেলা প্রতিনিধি এস এম আব্দুল্লাহ্ বাচ্চু, বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা পত্রিকা পরিবেশক কমিটির সকল নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ কালিগঞ্জ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার পরিবেশক ভগিরাথ ঘোষের বড় ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিতির একাংশ।
