
তারিখ: ২৬ এপ্রিল ২০২৭
স্থান: Newcastle upon Tyne
শোক সংবাদ
“দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং এম এ রউফ (কাতার), সদস্য সচিব, সৈয়দ খালিদ মিয়া ওলিদ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক শোকবার্তা প্রেরণ করা হয়েছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
(আমরা আল্লাহরই এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব)
নিউক্যাসেল ও নর্থইস্ট যুক্তরাজ্যের বাসিন্দা, সিলেটের জালালপুর গ্রামের কৃতী সন্তান জনাব আব্দুল মোকলিস গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
মরহুমের দাফন সম্পন্ন হবে West Road Cemetery-এ। ইনশাআল্লাহ, জানাজার নামাজের পরপরই দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল মোকলিসের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি একজন সম্মানিত ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর অবদান ও স্মৃতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন—আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন, তাঁর কবর প্রশস্ত করেন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।
এছাড়াও দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মরহুমের জন্য দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
নিউক্যাসেল, যুক্তরাজ্য
কমিটির
১। সভাপতি: কাপ্তান মিয়া
২। ভাইস চেয়ারম্যান: হোসেন আহমদ ইনসাফ আলী
৩। সেক্রেটারি: মোহাম্মদ কবির আহমেদ মাসুম
৪। জয়েন্ট সেক্রেটারি: এনাম চৌধুরী
৫। কোষাধ্যক্ষ: সৈয়দ খায়রুল হক
৬। প্রেস সেক্রেটারি: মোহাম্মদ সিরাজ মিয়া
৭। অর্গানাইজিং সেক্রেটারি: মুজিবুর রহমান মধু
৮। ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ সরোয়ার আহমদ
৯। মোঃ সাহেল আহমেদ
১০। আব্দুল হালিম চৌধুরী মিলন
১১। মোহাম্মদ লিলু মিয়া
১২। মোঃ মনোয়ার হোসেন
১৩। আলহাজ্ব নির্যাস মিয়া
১৪। শাহ এমলাখ আলী
১৫। শফিক মিয়া (বেঙ্গলি স্পাইস)
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
নিউক্যাসেল, যুক্তরাজ্য 🇧🇩🇬🇧
