
অদ্য ৩০এপ্রিল ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা জেলার সদর উপজেলার মেরিল বাইপাস মোড় এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ০৫ টি যানবাহনের ড্রাইভার/সুপারভাইজারকে ০৫ টি মামলায় মোট ৫,০০০/- (পাঁচ হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০৮ (আট) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। পাবনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হিমেল মিয়া, মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: আব্দুল মমিন প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
