
সকলের অবগতির জন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের মোট ৭টি মহাদেশ—এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া—জুড়ে বসবাসরত প্রবাসী ও সংশ্লিষ্ট সকল সহযোদ্ধাদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে লক্ষ্য রেখে প্রবাসী রেমিট্যান্স সংশ্লিষ্ট পরিবার ও সদস্যদের সমন্বয়ে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সদস্যকে অনলাইনের মাধ্যমে নিজেদের নাম ও ই-মেইল ঠিকানা প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।
এই আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার সংসদ। সংগঠনের আন্তর্জাতিক চিফ এক্সিকিউটিভ অফিসার ও প্রতিষ্ঠাতা M.A.Rouf এক বিবৃতিতে সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, প্রবাসী ও রেমিট্যান্স সংশ্লিষ্ট পরিবারগুলোর সমন্বিত উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
