
যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিল নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্যে অভিনন্দন জ্ঞাপন করেছেন “দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা, এবং এম এ রউফ (Qatar) সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি.
যুক্তরাজ্যের ২০২৬ সালের স্থানীয় কাউন্সিল নির্বাচনে কিছুসংখ্যক হেভিওয়েট প্রার্থীর পরাজয় ঘটলেও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিজয়ের ধারা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখার নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যর্থতা সফলতার স্তম্ভ। যারা এবার অকৃতকার্য হয়েছেন, তারা ভবিষ্যতের জন্য আরও শক্তভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। সত্য, ন্যায়নীতি, সততা এবং দৃঢ়তা থাকলে বিজয় অবশ্যই আসবে। জনগণের আস্থা ও ভালোবাসাই রাজনৈতিক সফলতার মূল শক্তি।
নেতৃবৃন্দ আরও বলেন, এবারের ব্রিটিশ কাউন্সিল নির্বাচনে নিউক্যাসেলসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ব্রিটিশ-বাংলাদেশি প্রার্থীদের অংশগ্রহণ এবং বিজয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে নিউক্যাসেল শহরে গ্রীন পার্টির প্রার্থীদের শক্ত অবস্থান এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ কমিউনিটির মাঝে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে।
এলসউইক (Elswick) ওয়ার্ড থেকে নবনির্বাচিত ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর খালেদ মোশাররফের বিজয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উল্লাস দেখা যায়। এছাড়াও রওশনউদ্দিনসহ অন্যান্য বাংলাদেশি প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ কমিউনিটির রাজনৈতিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধি করেছে।
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখার পক্ষ থেকে নবনির্বাচিত কাউন্সিলর খালেদ মোশাররফ এবং হালিমা বেগমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
যৌথ বিবৃতিদাতারা হলেনঃ
কাপ্তান মিয়া — সভাপতি
হোসেন আহমেদ ইনসাফ — সহ-সভাপতি
কবির আহমেদ মাছুম — সাধারণ সম্পাদক
এনাম আহমেদ চৌধুরী — যুগ্ম সাধারণ সম্পাদক
সর্বশেষ যুক্তরাজ্য স্থানীয় নির্বাচনের উল্লেখযোগ্য ফলাফল (২০২৬)
নির্বাচনের সাম্প্রতিক ফলাফল অনুযায়ী যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। Reform UK, Green Party এবং Liberal Democrats বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বহু ঐতিহ্যগত আসনে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে।
শুভেচ্ছান্তে.
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
নিউক্যাসেল শাখা, যুক্তরাজ্য
সভাপতি
লায়ন শাহিদা পারভীন রতনা
কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ
