
সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী সকল ব্রিটিশ-বাংলাদেশি প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি রইল শুভকামনা এবং যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি—হতাশ হবেন না, বরং আগামী বছরের জন্য নিজেকে আরও সুসংগঠিত ও প্রস্তুত করে গড়ে তুলুন।
নির্বাচিত প্রতিনিধিদের ওপর এখন অর্পিত দায়িত্ব অনেক বেড়ে গেল। আপনাদের প্রধান কাজ হলো নিজ নিজ এলাকার সঠিক প্রতিনিধিত্ব করা এবং এলাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা। আমাদের দৃঢ় বিশ্বাস, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিদ্যমান সমস্যাগুলো আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় কাউন্সিলের মাধ্যমে সমাধান হবে।
আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।
শুভেচ্ছান্তে,
- অ্যাডভোকেট এ. এন. এসা দেশ বন্ধু সংসদ, নিউক্যাসল আপন টাইন, ইউকে
- এম. এ রউফ কাতার প্রতিনিধি, দেশ বন্ধু সংসদ
- কবীর আহমেদ মাসুম সাধারণ সম্পাদক, দেশ বন্ধু সংসদ, নিউক্যাসল আপন টাইন
